ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় সড়কে ঝরল ২ প্রাণ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ১৫ জানুয়ারি ২০২১
খুলনায় সড়কে ঝরল ২ প্রাণ
লাশ দুটি উদ্ধার করে পুলিশ

খুলনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে গল্লমারী জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কয়রা উপজেলার আমাদি গ্রামের কাশিনাথ সিনহার ছেলে উত্তম সিনহা পাখি ও নিরালা আবাসিক এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহমুদুল হাসান আশিক।

হরিণটানা থানার ওসি মো. এনামুল হক বলেন, সকালে নানার বাড়ি ডুমুরিয়া থেকে খেজুরের রস নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন উত্তম ও আশিক। গল্লমারী জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে তাদের মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Advertisement

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!