ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে যাত্রী সেজে অটোচালক হত্যা, আপন দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১
মাদারীপুরে যাত্রী সেজে অটোচালক হত্যা, আপন দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
রায়ের পর আদালত প্রাঙ্গণে নিহতের স্বজনদের কান্নাকাটি

মাদারীপুরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যা মামলায় আপন দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার কার্যক্রম শিশু আদালতে চলছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস ব্যাপারীর দুই ছেলে জমি ব্যাপারী ও শরীফুল ব্যাপারী।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাতে সদর উপজেলার আশাপাট থেকে ত্রিভাগদি যাওয়ার জন্য সুলতান ব্যাপারীর অটোরিকশা ভাড়া নেয় চার ব্যক্তি। ত্রিভাগদি পৌঁছালে সুলতান ব্যাপারীকে কুপিয়ে সড়কের পাশে ফেলে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। পথে হাদিউজ্জামান নামে এক ব্যক্তির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই চারজনকে আটক করে সদর থানায় সোর্পদ করা হয়।

মাদারীপুর আদালতের পিপি সিদ্দিকুর রহমান সিংহ জানান, পুলিশের কাছে ওই চার ব্যক্তির স্বীকারোক্তি অনুসারে অটোচালক সুলতানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পরদিন নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত দুইজনকে মৃত্যুদণ্ড দেয়। বাকি দুই আসামি সাব্বির হাওলাদার ও শাওন জমাদ্দারের বিচার কার্যক্রম শিশু আদালতে চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!