ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারী আটক 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ১৯ ফেব্রুয়ারি ২০২১
ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারী আটক 
ধামইরহাট সীমান্তে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করায় ৪ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

নওগাঁর ধামইরহাট সীমান্তে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করায় ৪ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২৭০/৪-এস থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালুপাড়ায় অভিযান চালায়। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করায় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। 

Advertisement

আটকরা হলেন আব্দুস সালাম বাবু, গোলাম রব্বানী রুবেল, মো. নুরুজ্জামান ও প্রদীপ বর্মন। উভয়ের বাড়ি কালুপাড়া গ্রামে। এ সময় তাদের কাছে ১টি কাঁটাতারের বেড়া কাটার কাঁচি ও বাঁশের তৈরি ১টি মাচা পাওয়া গেছে। পরে আটক চার চোরাকারবারীকে ধামইরহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, বিজিবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!