[ দেশজুড়ে ]
বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের
লাশ -ফাইল ছবি
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আজিজ ফকির নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার বটতলী ইউপির চাপাতলী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাস্তাঘাটে ঘুরে দিন কাটাতেন মানসিক ভারসাম্যহীন আজিজ ফকির। ভোরে চাপাতলী ভোলা শাহ মাজারের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় বন্য হাতির আক্রমণে মাথা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, বন্য হাতির আক্রমণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!