ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়লো কৃষক মোমিনের স্বপ্ন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ১ মার্চ ২০২১
আগুনে পুড়লো কৃষক মোমিনের স্বপ্ন
প্রতীকী ছবি

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো কৃষক মোমিনের স্বপ্ন। আগুনে পুড়ে তার একটি গরু মারা গেছে ও আহত হয়েছে আরো দুটি গরু। এমনকি তিনি নিজেও দগ্ধ হয়েছেন।

সোমবার ভোরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে কৃষক মোমিনের প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

গৃহকর্তা মোমিন হোসেন বলেন, পাশের গ্রাম আমঝুপিতে ইসালে সভা ছিলো। আমি সভা শুনে রাত তিনটার দিকে এসে গোয়াল ঘরে থাকা তিনটি গরুকে খেতে দিই। তার পর আমি ঘুমিয়ে যাই। ভোরে গরুগুলোর চিৎকারে ঘুম ভেঙে যায়। ততক্ষণে আমার একটি গরু মারা গেছে। যার আনুমানিক দাম দুই লক্ষাধিক টাকা। 

পরে আমার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে গরুর জন্য রাখা খাবার, ঘরের আসবাবপত্র, প্রয়োজন খাবার ও অন্যান্য মালামাল পুড়ে যায়। মোমিন আরো বলেন গরুটি আমার একমাত্র অবলম্বন। এখন আমি নিঃস্ব হয়ে পড়লাম।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!