ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা আটদিন করোনাভাইরাসে মৃত্যু নেই রাজশাহীতে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৩ মার্চ ২০২১
টানা আটদিন করোনাভাইরাসে মৃত্যু নেই রাজশাহীতে
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিভাগে টানা ৮ দিন করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি বিভাগের সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছিল। এরপর মঙ্গলবার পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিভাগে নতুন সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিন সুস্থ হয়েছেন ১৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৪ জন কোভিড-১৯ রোগী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!