গুরুতর অসুস্থরা হলেন- আব্দুর রহমান, আশিক, রেজাউল, সবুজ ও ইমন।
অসুস্থ শ্রমিকরা জানান, রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এতে তারা অসুস্থ হয়ে পড়লে বাকি শ্রমিকরা তাদের হাসপাতালে ভর্তি করে।
.png)
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়া কিংবা প্রচণ্ড গরমে বদহজমের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখন অনেকটা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি নেয়া হয়েছে।