রোববার বিকেলে একই উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হাসমত আলী সড়কের পাশ দিয়ে হেঁটে মধুপুর বাজারে যাচ্ছিলেন। ওই সময় পেছন থেকে মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত্যু হয় হাসমত আলীর।
.png)
নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা মাইক্রোবাসটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।