ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত শিশুকে বিলে নিয়ে ধর্ষণ, যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১৪ মার্চ ২০২১
ঘুমন্ত শিশুকে বিলে নিয়ে ধর্ষণ, যুবক আটক
বারহাট্টা থানা, নেত্রকোনা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদরাসায় পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে ওই উপজেলার ইসলামপুরে এ ঘটনা ঘটে। আটক মোজাইদুল ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। রোববার সকালে একই উপজেলার অতিথিপুর রেলস্টেশন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

ধর্ষণের শিকার শিশুর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে শিশুটি তার ছয় বছর বয়সী ছোট ভাইকে নিয়ে ঘুমাচ্ছিল। মাঝ রাতে কৌশলে ঘরের দরজা খুলে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত মোজাইদ। পরে অতিথপুর রেলস্টেশন সংলগ্ন বিলের কাছে নিয়ে ধর্ষণ করে। রাতে ঘুম ভেঙে গেলে মেয়েকে নিজ ঘরে দেখতে পান না শিশুটির মা। পরে তিনি স্বজনদের বিষয়টি জানান। সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে ইসলামপুর বিল থেকে তাকে উদ্ধার করে।

Advertisement

বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোজাইদুল ইসলামসহ তিনজনকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে ছেড়ে দিয়ে মূল অভিযুক্ত মোজাইদকে হেফাজতে রাখা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!