ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাস চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ২০ মার্চ ২০২১
মাইক্রোবাস চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক ও একই উপজেলার পদুয়া ইউপির জংগল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো. নোমান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রব বলেন, ছদাহা রাজঘাটা এলাকায় মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!