বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন পূর্ব বন বিভাগে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের পর্যটন স্পট গুলোতে এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের ডিসি আ.ন.ম ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালিসহ বনের বিভিন্ন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষেধ করা হয়েছে। জেলে, মৌয়ালসহ বনজীবী যারা বনের মধ্যে অবস্থান করছেন তাদেরও লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
.png)
ডিসি আ.ন.ম ফয়জুল হক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকে দুই সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এছাড়াও এই মহামারি সংক্রমণ ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।