ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪০ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ৭ এপ্রিল ২০২১
এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪০ শিক্ষার্থী
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ

নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবার ৪০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন। গত রোববার (৪ এপ্রিল) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত এ ফলে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করে। এ নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।  

জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Advertisement

মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।  

তিনি জানান, এরই মধ্যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ জনের সুযোগ পাওয়ার খবর নিশ্চিত করা গেছে। এ সংখ্যা আরো বাড়বে, কারণ এখনো অনেকের খবর আসছে আমাদের কাছে। শুধু মেডিকেলে না, অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও সুযোগ পাবে আমাদের বিশ্বাস।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!