[ দেশজুড়ে ]
নাটোরে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাসের চাপায় ওমর ফারুক কেকা নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মাঝগাঁও ইউপির তিরাইল সুতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার তিরাইল সুতারপাড় এলাকার সমেত মণ্ডলের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া হাটিকুমরুল মহসড়কের সুতিরপার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত মাইক্রোবাস ওমর ফারুককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!