সেনবাগে অপহৃত স্কুলছাত্রী ৪ মাস পর কিশোরগঞ্জ থেকে উদ্ধার
বাড়ির সামনে থেকে অপরহণের ৪ মাস পর নোয়াখালীর সেনবাগের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার কামাল মিয়ার বাড়ি থেকে অপরহণকারীকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী নুরুল ইসলাম প্রকাশ নিলয়কে গ্রেফতার করে পুলিশ।
গত ৫ জানুয়ারি সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির দক্ষিণ কেশারপাড় গ্রামের ওই ভিকটিমকে নিজ বাড়ির সামনে থেকে একই বাড়ির আবদুল মন্নানের ছেলে নুরুল ইসলাম প্রকাশ নিলয় জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রাখে। পরবর্তীতে ভিকটিমের ভাই আরমান হোসেন বাদী হয়ে নিলয়কে প্রধান ও তার বাবা আবদুল মান্নানকে ২ নম্বর আসামি করে ৪-৫জনের নাম উল্লেখ করে সেনবাগ থানায় গত ১১ জানুয়ারি একটি অপরহরণ মামলা দায়ের করেন।
.png)
এ মামলায় পুলিশ নিলয়ের বাবা আবদুল মন্নানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। মঙ্গলবার রাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহরণের ৪ মাস পর ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী নিলয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ওসি আবুদল বাতেন মৃধা জানান, বলেন, অপহরণকারীকে বুধবার নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে ও ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।