[ দেশজুড়ে ]
ছাদে বন্ধুদের সঙ্গে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদের ওপর বন্ধুদের সঙ্গে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন পৌরসভার ফুলবাড়িয়া এলাকার আলামীন মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ১১ টার দিকে ছাদের ওপর ঘুড়ি উড়ানোর সময় মাইনুদ্দিনের ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে গাছ থেকে ঘুড়ি আনতে গেলে বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাইনুদ্দিন। আহত অবস্থায় মাইনুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাইনুদ্দিন মারা যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিনের হাত পা পুড়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ছেলেটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। যার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
.png)
জেলা সদর মডেল থানার ওসি মে. আব্দুর রহিম জানান, মাইনুদ্দিন নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!