ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে যৌন হয়রানি করায় দুই যুবক কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১৯ এপ্রিল ২০২১
তরুণীকে যৌন হয়রানি করায় দুই যুবক কারাগারে
শাহজাদপুর থানা (ফাইল ছবি)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে শাহজাদপুর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে কাপড় ব্যবসায়ী আবুল কালাম ও মঙ্গল চন্দ্র সাহার ছেলে অপু সাহা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৮ এপ্রিল) বিকেলে আবুল কালাম ও অপু সাহা এক তরুণীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে হয়রানি করেন। পরে মেয়েটি ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করলে রাতেই শাহজাদপুর থানা পুলিশ নরিনা মধ্যপাড়া মাদরাসা মাঠ থেকে ওই দু’জনকে গ্রেফতার করে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে কালাম ও অপুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

Advertisement

শাহজাদপুর থানার এসআই সুমন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, যৌন হয়রানির অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!