ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রফিকুল ইসলাম মাদানী ফের দুই দিনের রিমান্ডে 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২১ এপ্রিল ২০২১
রফিকুল ইসলাম মাদানী ফের দুই দিনের রিমান্ডে 
ফাইল ছবি

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ফের একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক শেখ নাজমুন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৮ এপ্রিল আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মো. সাখাওয়াত হোসেন জানান, বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে স্থানীয় মোস্তাফিজুর রহমান বাসন থানায় গত ১১ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়। পরে ভার্চুয়ালি কোর্টের মাধ্যমে শুনানী শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

Advertisement

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র‌্যাব। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!