[ দেশজুড়ে ]
বরিশালে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা শুরু
বরিশালে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা শুরু
খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রদানকৃত আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া মহিষখোলা বিল এলাকা থেকে যন্ত্রের মাধ্যমে ধান কাটা উদ্বোধন করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এ সময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম হারুন বয়াতী, উপসহকারি কৃষি কর্মকর্তা মিথুন বণিক, কৃষক নাজমুল হোসেনসহ অন্যান্যরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!