ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জ থেকে অপহরণ হওয়া শিশু ও গাড়ি সিলেটে উদ্ধার

সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:০৯, ২৬ এপ্রিল ২০২১
সুনামগঞ্জ থেকে অপহরণ হওয়া শিশু ও গাড়ি সিলেটে উদ্ধার
ছিনতাই হওয়া গাড়ি ও শিশু কদমতলি থেকে উদ্ধার

সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ বাজার থেকে ছিনতাই হওয়া গাড়ি ও অপহরণ করা শিশুকে সিলেটের কদমতলী এলাকা থেকে উদ্ধার হয়েছে। 

সোমবার বিকেল সাড়ে ৪টর দিকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ  জানায়, বিভিন্নভাবে ভিকটিমের পরিবার খোঁজ নিচ্ছিল। পুলিশও তৎপর ছিল তাদের সঙ্গে। খবর আসে সিলেটের কদমতলী এলাকায় সাদা মাইক্রোবাস (নোহা) ফল মার্কেটের সামনে রয়েছে। তখন অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পাঁচ বছর বয়সী শিশু হালিমাকে নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশের অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে  জড়িত একজনকে গ্রেফতারও  করা হয়েছে।

Advertisement

সুনামগঞ্জ থেকে অপহরণ হওয়া শিশু ও গাড়ি সিলেটে উদ্ধার

দক্ষিণ সুরমা থানা ওসি মনিরুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে শিশু ও গাড়িটি উদ্ধার করা গেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদেরকে বর্তমানে সুনামগঞ্জে পাঠানো হয়েছে। কারণ সেখানে এই ঘটনায় একটি মামলা হয়েছে।

এর আগে দুপুরের দিকে গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে সাদা রঙের একটি মাইক্রোবাসে (নোহা) শিশু হালিমাকে  রেখে গেলে ফিরে এসে দেখেন গাড়ি নেই। এরপরই খোঁজাখুঁজি শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!