ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে অপহরণের একদিনের মধ্যে শিশু উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২৮ এপ্রিল ২০২১
গাজীপুরে অপহরণের একদিনের মধ্যে শিশু উদ্ধার
বাসন থানা-ফাইল ফটো

গাজীপুরে অপহরণের একদিনের মধ্যে তিন বছর পাঁচ মাসের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত মো. সিরাজকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, ঝুমুর বিশ্বাস ও তার স্বামী গামেন্টর্স কর্মী লিটন বিশ্বাস তাদের শিশু সন্তানকে নিয়ে বাসন থানাধীন তেলী পড়া এলাকার স্থানীয় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন।  একই বাড়িতে কুমিল্লা জেলার মুরাদনগর থানার শুশুন্ডাপুর এলাকার মিজানুর রহমান এর ছেলে মো. রহমত উল্লাহও ভাড়া থাকতেন।

গত ৩ এপ্রিল গ্রেফতারকৃত সিরাজ পাশের ভাড়াটিয়া রহমত উল্লাহর বাসায় উঠেন। সেই হিসেবে তাদের সঙ্গে পরিচয় হয়। গত ২৭ এপ্রিল বেলা ১১টার দিকে রহমত উল্লাহ ও সিরাজ মিলে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিম পাখিকে নিয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায় তাদের সন্দেহ হয় এবং আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে আসামিরা বাদীর মোবাইল ফোনে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

Advertisement

বিষয়টি থানা পুলিশে জানালে গাজীপুর মেট্রো বাসন থানা পুলিশ অভিযান শুরু করে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে একই থানা এলাকার ইটাহাটা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সিরাজকে আটক করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!