ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিবচরে পাটক্ষেত থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ১৬ মে ২০২১
শিবচরে পাটক্ষেত থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
নিহত মো. ইসমাইল কাজী

মাদারীপুরের শিবচরের পাটক্ষেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আড়িয়াল খা নদের পাশে সন্যাসিরচর  এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইসমাইল কাজী উপজেলার নিলোখী ইউপির চরকামারকান্দি গ্রামের সেকান কাজীর ছেলে।

নিহতের বড় ভাই রেজাউল কাজী  বলেন, ঈদের দিন আমরা দুই ভাই এক সাথে ঈদের নামাজ পড়েছি। এরপর আমাদের প্রতিবেশি এক ভাতিজাকে নিয়ে ঘুরতে বেড় হয়েছে আমার ভাই। তবে দত্তপাড়ার ইলিয়াছ আহম্মেদ ডিগ্রি কলেজের কাছে একটি মেয়ের সঙ্গে দেখা করে। তখন মেয়েটি ভাতিজাকে কোকাকোলা খেতে দিয়ে ইসমাইলকে নিয়ে একা কথা বলতে একটু দূরে যায়। অনেক সময় পাড় হলেও ইসমাইল আর আসেনা। তখন থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। 

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, পাটক্ষেত থেকে গলাকাটা অবস্থায় ইসমাইল কাজীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে। হত্যার কারণ ও হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!