এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-মুন্সিগঞ্জ ও চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, লঞ্চ চলাচলের প্রথমদিন চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিটি লঞ্চ আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে যায়।
.png)
চাঁদপুর বন্দরের কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, সোমবার ভোর ৬টায় ঢাকার উদ্দেশ্যে প্রথম লঞ্চ চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যায়। প্রতিটি লঞ্চ শিডিউল ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে। যাত্রীদেরও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে লঞ্চে ওঠানো হচ্ছে। চাঁদপুর-ঢাকা রুটে ১৭টি ও বাকি দুই রুটে ১৩টি লঞ্চ চলাচল করছে,
চাঁদপুর নৌ থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে গেছে। ঢাকা থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলো চাঁদপুর ঘাটে আসছে। যাত্রীসেবা ও স্বাস্থবিধি নিশ্চিত করতে নৌ পুলিশ ঘাটে অবস্থান করছে।