মঙ্গলবার ফতুল্লা থানার পাগলা রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ।
এ সময় অনুমোদনহীনভাবে কারখানা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, ক্ষতিকারক কেমিক্যাল এর ব্যবহার, মেয়াদহীন লেভেল ব্যবহার ও বাজারজাত করার অপরাধে, কারখানাটির মালিক নুরুল হককে এক লাখ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
.png)
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১’র এর সদস্যরা।