ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিধিনিষেধের মধ্যে চলছিল বৌভাতের অনুষ্ঠান, পণ্ড করলো ভ্রাম্যমাণ আদালত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২৩ জুলাই ২০২১
বিধিনিষেধের মধ্যে চলছিল বৌভাতের অনুষ্ঠান, পণ্ড করলো ভ্রাম্যমাণ আদালত
ছবি: ডেইলি বাংলাদেশ

করোনার মহামারির মধ্যে বিধিনিষেধ অমান্য করে শরীয়তপুরের গোসাইর-হাট উপজেলায় বৌভাতের আয়োজন করায় অনুষ্ঠান বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত। এসময় বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার নাগেরপড়া ইউনিয়নের মধ্য মলংচড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার নাগেরপাড়া ইউপির মধ্য মলংচড়া গ্রামের সেকান্দার ব্যাপারীর ছেলে রেজাউল ব্যাপারীর সঙ্গে উত্তর হলইপট্টি গ্রামের মালেক মাঝির মেয়ে আছিয়া আক্তারের বিয়ে হয়। পরে শুক্রবার বরের পরিবারের পক্ষ থেকে বিয়ের পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপরে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেন এবং বরের বাবা সেকেন্দার ব্যাপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ইউএনও মো. আলমগীর হুসাইন জানান, করোনা সংক্রমণের মধ্যে ১৫০/২০০ মানুষের সমাগম ঘটিয়ে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই অনুষ্ঠান বন্ধ করে দিয়ে বর রেজাউল ব্যাপারীর বাবা সেকেন্দার ব্যাপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় গ্রাম পুলিশ হুমায়ুন কবির, মো. দুলালকে সার্বক্ষণিক ওই বাড়িতে পাহারায় রাখা হয়েছে যাতে কোনোভাবেই বৌভাতের অনুষ্ঠান আয়োজন করতে না পারে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!