[ দেশজুড়ে ]
ভিক্ষুক সেজে ঘরের মালিককে ২০ সেকেন্ডেই কাবু করেন মা-মেয়ে!
ছবি: ডেইলি বাংলাদেশ
ভিক্ষুক সেজে যান মানুষের দুয়ারে। আর ভিক্ষার চাল কিংবা টাকা আনতে গৃহকর্তা বা গৃহকর্ত্রী যখন ভেতরের কক্ষে যান, তখনই ঘরে ঢুকে মুহূর্তের মধ্যে মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।
এভাবেই একের পর এক দুয়ার ঘুরে অভিনব পন্থায় চুরি করে আসছিলেন মা-মেয়ে। তবে এবার আর শেষ রক্ষা হয়নি তাদের। একইভাবে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের হাতে।
রোববার দুপুরে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মৌলভীপাড়ার কামার গলি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মা পুতুল বেগম ও মেয়ে নারমিন।
.png)
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটক মা-মেয়ে পেশাদার চোর। তারা ভিক্ষুকের বেশে বিভিন্ন বাসা বাড়িতে যান। তাদের ভিক্ষা দেয়ার জন্য গৃহকর্তা বা গৃহকর্ত্রী ভেতরের কক্ষে গেলে তখনই ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এ কাজ করতে তাদের সময় লাগে মাত্র ২০ থেকে ৩০ সেকেন্ড।
ওসি আরো বলেন, তাদের মূল টার্গেট থাকে মোবাইল, ল্যাপটপ ও ভ্যানিটি ব্যাগ। রোববারও একইভাবে একটি বাসায় চুরি করতে গেলে চুরির মোবাইলসহ হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!