আটক রাহাত সরকার টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার বেবামজী গ্রামের আব্দুল বারীর ছেলে।
কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় ঢাকা রোডে চলাচলকারী ট্রাক থেকে পুলিশ পরিচয় দিয়ে অবৈধভাবে চাঁদা তুলছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে রাহাতকে আটক করে রাখে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। তার কাছ থেকে নষ্ট একটি মটোরোলা ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
.png)
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম জানান, রাহাতের কাছ থেকে নিষ্ক্রিয় একটি মটোরোলা ওয়াকিটকি সেট উদ্ধার করেছে পুলিশ। তবে মটোরোলা ওয়াকিটকিটি তিনি কুড়িয়ে পেয়েছেন বলে জানান।
তিনি আরো জানান, এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।