মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপে চ্যাম্পিয়ন ডাসার প্রেসক্লাব
মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডাসার প্রেসক্লাব। রানার্সআপ হয়েছে মৈত্রী মিয়িয়া সেন্টার।
বুধবার বিকেলে শহরের মৌলভী আচমত আলী খান মিনি টার্ফ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডাসার প্রেসক্লাব ও মৈত্রী মিডিয়া সেন্টার। ৩০ মিনিটের খেলায় মৈত্রী মিডিয়া সেন্টারকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডাসার প্রেসক্লাব। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসতে থাকেন ফুটবলপ্রেমীরা।
.png)
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার অধিদফতরের উপপরিচালক আজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ প্রমুখ।
মৈত্রী মিডিয়া সেন্টারের আয়োজনে ১০ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হয় এ টুর্নামেন্ট। এতে অংশ নেয় পাঁচটি উপজেলার আটটি সাংবাদিক সংগঠন। ৩০ মিনিটের খেলায় প্রতিটি দলে অংশ নেন সাতজন করে গণমাধ্যমকর্মী।