গ্রেফতারকৃতরা হলো- আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাদারীপুরের কালকিনি উপজেলার আব্দুল খালেক হাওলাদার, বরিশালের বানারীপাড়া উপজেলার আল-মিরাজ মিন্টু ও শরীয়তপুরের দেলোয়ার হোসেন খলিফা। রোববার নরসিংদী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং টরকী বন্দরে গণডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী বানারীপাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। সোমবার তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)