ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ, মাদক ও ডাকাতি মামলার তিন আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর  প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ৯ নভেম্বর ২০২১
ধর্ষণ, মাদক ও ডাকাতি মামলার তিন আসামি গ্রেফতার
ধর্ষণ, মাদক ও ডাকাতি মামলার তিন আসামি গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে ধর্ষণ, মাদক ও ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের নির্দেশে সকালে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামিরা হলেন চর রমিজ এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে মাদক ব্যবসায়ী মো. মমিনুল আলম হিমু, নোয়াখালীর সুবর্ণচরের আনার উল্যাহর ছেলে ধর্ষণ মামলার প্রধান আসামি আকমল হোসাইন, চর আফজাল এলাকার মাহে আলমের ছেলে ডাকাতি মামলার প্রধান আসামি নিজামুদ্দিন।

Advertisement

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ ও ডাকাতির অভিযোগ রয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকে পরোয়ানাভুক্ত আসামি।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!