[ দেশজুড়ে ]
বাগেরহাটের মেয়রের বিরুদ্ধে দুদকের ২ মামলা
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের নামে অবৈধ নিয়োগ বাণিজ্য ও প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত সরকারি ২ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিয়ম বহির্ভুতভাবে ১৭ জনকে নিয়োগ দিয়ে ১ কোটি ২৭ লাখ টাকা এবং দুটি প্রকল্পের কাজ না করে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে মামলা দুটি দায়ের করেন।
দুদক জানায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে নিয়ম বহির্ভুতভাবে পৌরসভায় ১৭ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। এরপর তাদের বেতনভাতা বাবদ উত্তোলন করা ১ কোটি ২৭ লাখ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাত করেছেন। এ মামলায় মেয়র ও নিয়োগ পাওয়া ১৭ জন কর্মচারীকে আসামি করা হয়েছে।
.png)
এছাড়া ২০১৫ সালে দুটি প্রকল্পের অধীনে অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সে প্রকল্পের কাজ না করে ১ কোটি টাকা আত্মসাত করেন মেয়র। ঐ মামলায় মেয়র হাবিব ও পৌরসভার সাবেক সচিব মো. রেজাউল করিমকে আসামি করা হয়েছে।
দুদক খুলনার উপ-পরিচালক নাজমুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!