ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে আমড়া গাছ থেকে পড়ে প্রবাসীর মৃত্যু 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩১, ২৬ নভেম্বর ২০২১
ভৈরবে আমড়া গাছ থেকে পড়ে প্রবাসীর মৃত্যু 
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরবে আমড়া গাছ থেকে পড়ে মিলন মিয়া এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পশ্চিম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিলন মিয়া শ্রীনগর পশ্চিম পাড়া গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, মিলন মিয়া সৌদি আরব থাকতেন। কয়েক দিন আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। বিকেলে আসরের নামাজের পর তিনি আমড়া গাছে উঠেন। এ সময় মিলন গাছের ডাল কাটতে গিয়ে আরেক ডালে পা রাখা অবস্থায় ডাল ভেঙে পাকা একটি বাথরুমের কানিশে মাথায় আঘাত পেয়ে নিচে পাকা রাস্তার উপর পরে পুনরায় আঘাত পায়। এ সময় মিলন মিয়া গুরুতর আহত হলে পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আক্তার হোসেন জানান, মিলন কয়েক বছর বিদেশ থাকার পর দুমাস আগে দেশে আসে। বাড়ির উঠানে আমড়া গাছের ডাল কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ঘটনাটি থানায় জানানো হলে ভৈরব থানার এসআই মাসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!