গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের আমলাপাড়ার এলাকার হাকিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কিশোরীর বাবা মানিক মিয়া পৌর শহরের আমলাপাড়ার হাকিম মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন। কিশোরী মিতু বেগমকে জোর করে পৌর শহরের নিউ টাউন বালুর মাঠ সংলগ্ন এলাকার ভাড়াটিয়া সোহাগ মিয়ার সঙ্গে ২০ হাজার টাকা যৌতুকসহ বিয়ে ঠিক করেন কিশোরীর মা শেফালি বেগম।
.png)
আরো পড়ুন: দ্রুত গতির ড্রাম ট্রাক চাপা দিয়ে মারলো শিশুকে
কিন্তু সেই বিয়েতে রাজি ছিলেন না পরিবারের বাকি সদস্যরা। কিশোরীর ছোট বোন ও বড় ভাই উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার হৃদয় খানম ও আব্দুল্লাহ আল মামুনকে মুঠোফোনে বিষয়টি জানায়। তারা তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভকে অবগত করলে ঘটনাস্থল গিয়ে এর সত্যতা পান।
পরে মো. শিমুলের সহায়তায় স্থানীয় কাউন্সিলর খবর পান, এক কিশোরীকে জোর করে তার মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। পরে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় কিশোরীর মা ও দাদিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.জুলহাস হোসেন সৌরভ বলেন, ওই ঘটনায় অভিযুক্ত মা ও দাদিকে ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ মুছলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।