শুক্রবার আবারো বাবাকে মারধর শুরু করলে আশপাশের লোকজন দুলাল তরফদারকে উদ্ধারসহ মাদকাসক্ত শাহ পরানকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাদকাসক্ত ছেলেকে আটক করে।
শাহ পরানের বাড়ি সরিষাবাড়ি পৌরসভার চরবাঙালীপাড়ায়। বাবার নাম দুলাল তরফদার। শাহ্ পরানের বয়স ৩৩ বছর। সে দীর্ঘদিন ধরেই মাদক কারবার মাদক সেবন করে আসছিলো। শুক্রবারও একই কায়দায় সে বাবাকে মারধর শুরু করলো স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চান বাবা দুলাল তরফদার। পরে ৯৯৯ এ ফোন পেয়ে মাদকাসক্ত ছেলের হাত থেকে বাবাকে রক্ষা করল সরিষাবাড়ী থানা পুলিশ। শুক্রবার বিকেলে ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
.png)
জানা যায়, পৌরসভার চর বাঙ্গালী পাড়া এলাকার দুলাল তরফদারের ছেলে শাহ পরান। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সেবন করে আসছিল। বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাহ পরানকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশি সহায়তা চান বাবা। কিছুক্ষণের মধ্যে সরিষাবাড়ী থানায় ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে আটক করে থানায় নেয়। পরে পুলিশের উপপরিদর্শক বশিরুল আলম বাদী হয়ে শাহ পরানকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেন।
মামলার বাদী বশিরুল আলম বলেন, শাহ পরান তার পরিবারের সদস্যদের মাদকের টাকার জন্য প্রায়ই মারধর করত। শুক্রবার সকালে সে তার বাবাকে মারধর শুরু করলে ৯৯৯ এ ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে আটক করে। মাদক আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়।