কালীগঞ্জে ট্রেনে কাটায় একজন নিহত
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে জামান দর্জি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে বালীগাঁও এলাকা থেকে ট্রেনে কাটা ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. এমাইদুল জিহাদী।
নিহত জামান কালীগঞ্জ পৌর এলাকার গোলাবাড়ি গ্রামের মৃত কফিল উদ্দিন দর্জির ছেলে।
.png)
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়ক আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে বালীগাঁও এলাকায় নিহত ঐ মরদেটি পড়ে থাকতে দেখে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয় স্থানীয়রা। পড়ে দুপুরে এসে মরদেহটি উদ্ধার করা হয়।
এমাইদুল জিহাদী আরো বলেন, নিহত ঐ ব্যক্তি গতকাল (২০ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হয়েছেন। এরমধ্যে রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে বেশ কয়েকটি ট্রেন চলাচল করেছে। কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে মরদেহ দেখে ধারণা করা হচ্ছে ৮-১০ ঘণ্টা আগে ট্রেনে কাটা পড়ে থাকতে পারে। নিহতের পরিবারের সাথে কথা হচ্ছে, এছাড়া আমাদের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।