ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শহিদ মিনারে শিশুদের বর্ণমালা হাতেখড়ি 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২২
শহিদ মিনারে শিশুদের বর্ণমালা হাতেখড়ি 
তাকওয়ার স্লেটে অ-আ-ক-খ

‘আমার ভাষার বর্ণমালা, আমার শিশুর লেখা-বলা’ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে শিশুদের বর্ণমালা হাতেখড়ির আয়োজন করা হয়েছে। শিশুদের বাংলা বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এর আয়োজন করে ‘আমরা কজন মুজিব সেনা’ সংগঠন।

সোমবার জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে বসে নিজ নিজ স্লেটে বাংলা বর্ণমালা অ-আ-ক-খ লিখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু। পরে অংশগ্রহণকারীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএফ জসীম উদ্দিন আহমেদ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন, শিশুদের বাংলা বর্ণমালার সঙ্গে ভালোভাবে পরিচয় করিয়ে দিতে আমাদের এ আয়োজন। বাংলা বর্ণমালার সঙ্গে ঠিকভাবে পরিচিত হয়ে তা হৃদয়ঙ্গম করতে পারলেই শিশুরা বাংলা শব্দমালায় পরিশুদ্ধভাবে বাংলাভাষা লিখতে-পড়তে ও বলতে অভ্যস্ত হয়ে উঠবে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান বাবু, মামুনুর রশিদ, আবু তালেব হালান, অ্যাডভোকেট ইকরাম উদ্দিন পারভেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক ছাত্রনেতা সোহাগ পাটোয়ারী, মোফাচ্ছের হোসেন চুন্নু, আমজাদ হোসেন আজিম প্রমুখ।

এর আগে মাতৃভাষা দিবসের একটি মৌন র‌্যালি বের করে ‘আমরা কজন মুজিব সেনা’ সংগঠনটি। র‌্যালিটি শহরের তমিজ মার্কেট থেকে শুরু হয়ে মাদাম এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!