ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে বন্ধ খাল-ড্রেন সচল করতে মেয়রের অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২২
লক্ষ্মীপুরে বন্ধ খাল-ড্রেন সচল করতে মেয়রের অভিযান
লক্ষ্মীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শাখাড়ি পাড়ায় বন্ধ হয়ে যাওয়া খাল ও ড্রেন দখলমুক্ত করতে অভিযান চালান মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়া

দীর্ঘদিন বন্ধ থাকা খাল ও ড্রেন সচল করতে মাঠে নেমেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়া। শুক্রবার দুপুরে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের শাখাড়ি পাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে দখলকৃত খাল পরিদর্শন করে দ্রুত স্থাপনা অপসারণের নির্দেশ দেন তিনি।

মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় খাল ও ড্রেন বন্ধ হয়ে আছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাঁধাগ্রস্ত ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরসভার বাসিন্দাদের। এ সমস্যার সমাধানে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৫টি ওয়ার্ডেই খাল-ড্রেন দখলমুক্ত করা হবে।

তিনি আরো বলেন, অধিকাংশ স্থানেই সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে স্রোতের স্বাভাবিক গতি বাঁধাগ্রস্ত হচ্ছে। অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দখলদারদের নোটিশ করা হবে। অন্যথায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে উচ্ছেদ করা হবে। একটি নান্দনিক পৌরসভা গঠনে পৌরসভা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, ওয়ার্ড কাউন্সিলর উত্তম কুমার, নারী কাউন্সিলর তাছলিমা আক্তার প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!