ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পান আনতে গিয়েই সর্বনাশ, রাত শেষে কাঁদতে কাঁদতে ফিরল খালা-ভাগ্নি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২২
পান আনতে গিয়েই সর্বনাশ, রাত শেষে কাঁদতে কাঁদতে ফিরল খালা-ভাগ্নি
অভিযুক্ত মেজবাহ ও আলমগীর

স্কুলপড়ুয়া খালা ও মাদরাসাপড়ুয়া ভাগ্নি। দুজন মিলে বাড়ির কাছের দোকানে যান পান-সুপারি আনতে। কথা ছিল পান-সুপারি নিয়ে বাড়ি ফিরবেন দুজন। কিন্তু বিকেল পেরিয়ে রাত হলেও ফিরে আসেননি তারা। এমনকি চারদিকে খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান।

এভাবে রাত কেটে যায়। পরদিন বেলা ১১টা, কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন খালা-ভাগ্নি। স্বজনদের জানান তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার কথা। করা হয় থানায় মামলা। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার। সোমবার বিকেলে এওচিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। মামলার পর শুক্রবার দুজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন- একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের টুডির পাড়ার মেজবাহ উদ্দিন ও কাঞ্চনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বখশীরখীল এলাকার মো. আলমগীর।

পুলিশ জানায়, দোকানে যাওয়ার সময় খালা-ভাগ্নিকে অটোরিকশায় তুলে এওচিয়ার আলীনগর তলি পাহাড়ে আরিফের মুরগির ফার্ম এলাকায় নিয়ে যান মেজবাহ ও আলমগীর। সেখানে তারা দুজনকে আটকে রেখে রাতভর ধর্ষণ করেন। এরপর ফেলে রেখে পালিয়ে যান। পরে ভুক্তভোগীরা বাড়ি ফিরে ঘটনাটি স্বজনদের জানান। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা হলে অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল বলেন, ভুক্তভোগী দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেফতার দুজনকে শনিবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!