[ দেশজুড়ে ]
নিখোঁজের ১১ দিন পর খালে ভাসছিল প্রতিবন্ধী বৃদ্ধার লাশ
পাইকগাছা থানা- ফাইল ছবি
খুলনার পাইকগাছার কাজিমুছার মাঠখালী খাল থেকে প্রতিবন্ধী করিমুন্নেছা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের বাড়ি উপজেলার কপিলমুনি ইউপির বারুইডাঙ্গা গ্রামে।
বৃহস্পতিবার সকালে খালে মাছ ধরতে গিয়ে স্থানীয় আমজেদ আলী লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পাইকগাছা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
.png)
স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন এবং ১১ দিন ধরে নিখোঁজ ছিলেন।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রতিবন্ধী নারীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশের সুরত হাল রিপোর্ট শেষে মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!