ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিথর হলেন সুইপার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২২
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিথর হলেন সুইপার
ফাইল ছবি

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সুদয় চন্দ্র রায় নামে ৪২ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুরের উত্তর ঋষিপাড়া এলাকায় ইসমাইল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

সুদয় দিনাজপুর সদর উপজেলার বড়ল গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে। তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া থেকে সুইপারের কাজ করতেন।

Advertisement

স্থানীয়রা জানায়, দুপুর থেকে ইসমাইল হোসেনের বাড়ির ড্রেনের ময়লা ও সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন সুদয়। বিকেলের দিকে তার হাতে থাকা একটি লোহার শাবল ট্যাংকে পড়ে যায়। এ সময় শাবলটি উঠানোর চেষ্টা করলে তিনি ট্যাংকের ভেতরে ডুবে যান। ট্যাংকের পানিতেই ডুবে তার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভারের ট্যানারি ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নিহত সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!