[ দেশজুড়ে ]
সাভারে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুইট
ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তার কাছে একটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুইটের বাড়ি পাবনার আমিনপুরে। বর্তমানে তিনি ইমপেক্স ল্যাবরেটরিতে কর্মরত। মঙ্গলবার সন্ধ্যার দিকে সাভারের রামচন্দ্রপুরের ছাকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার এটিইউ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আতিকুর রহমান সুইট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশেনাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করছিলেন।
আতিকুর রহমান সুইট রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!