সংবাদ পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদস্যরা এসব পণ্য উদ্ধার করে।
নেত্রকোনার পার্শ্ববর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী মুন্সীপাড়া এলাকায় থেকে ৪৩ লাখ ২৮ হাজার টাকা মূল্যের এসব পণ্য সামগ্রী উদ্ধার করা হয়।
.png)
বুধবার দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউপির মুন্সীপাড়া বিওপি’র থেকে গোপন তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল মঙ্গলবার রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় মালিকবিহীন মাল ভর্তি ১টি পিকআপ ভ্যান এবং ১টি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চোরাচালানকৃত ১৯০ পিস ভারতীয় শাড়ি, ৩৫০ পিস লেহেঙ্গা ও ২৫০ পিস সেভেন ওয়েল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্য সামগ্রীর মূল্য ৪৩ লাখ ২৮ হাজার টাকা এবং বুধবার দুপুরেই উদ্ধারকৃত এসব মালামাল নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।