শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম নুরু মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. হযরত আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ মোল্যা। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ অরুন কুমার সাহা।
.png)
প্রসঙ্গত, গবেষণায় গৌরবজনক অবদান রাখায় ২০২২ সালে ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে একুশে পদক প্রদান করা হয়। তিনি একজন কৃষি অর্থনীতিবিদ। কর্মজীবনে কৃষি বিদ্যালয়ে অধ্যাপনা ও পরে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. আবদুস সাত্তার মণ্ডল। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, কৃষি যান্ত্রিকীকরণ নীতি-২০২০ প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. মো. আবদুস সাত্তার মণ্ডল।