শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।
তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনের কারণে রোববার (২৭ ফেব্রুয়ারি) এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
.png)
আরো পড়ুন: একসঙ্গে বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রেমিক যুগল
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে।
বেনাপোল কাস্টমস হাউজের কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা কে এম ফয়সাল জানান, রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনে আমদানি-রফতানি বাণিজ্য একদিন বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল থাকবে। সোমবার পুনরায় এ পথে আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে।