ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

থানায় অন্তঃসত্ত্বার পেটে কনস্টেবলের লাথি-মারধর, গর্ভপাত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০, ৪ মার্চ ২০২২
থানায় অন্তঃসত্ত্বার পেটে কনস্টেবলের লাথি-মারধর, গর্ভপাত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে লাবনী আক্তার নামে মামলার এক বাদীকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে এক নারী কনস্টেবলের বিরুদ্ধে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা লাবনীর গর্ভপাত ঘটেছে।

গত মঙ্গলবার দুপুরে নগরের কাশিমপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাবনী পুলিশ পাহারায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন।
 
এসআই মাববুব বলেন, একটি ঘটনা ঘটেছে শুনেছি। মোবাইলে সব বলা যাবে না। এ ব্যাপারে থানায় যেতে বলেন তিনি।

আরো পড়ুন: লাশ উদ্ধারের দুই দিনেই হত্যার রহস্য উদঘাটন

Advertisement

থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভির ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। শুনেছি মহিলা পাঁচটি মামলার বাদী। নিরাপত্তার কথা ভেবে একজন নারী কনস্টেবল হাসপাতালে ওই মহিলার কাছে মোতায়েন করা হয়েছে।  

অভিযোগ প্রসঙ্গে জানতে মোবাইলে কল দেওয়া হলেও ধরেননি অভিযুক্ত কনস্টেবল রুমা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!