মামলা সূত্রে জানা গেছে, স্বামীর অনুপস্থিতিতে মানসিক প্রতিবন্ধী ঐ নারীকে দীর্ঘদিন অন্তঃসত্ত্বা অবস্থায় ধর্ষণ করে ঐ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের মহিশচরনী গ্রামের হরলাল সমাদ্দারের ছেলে রামকৃষ্ণ সমাদ্দার। স্ত্রী, তার গর্ভের সন্তান ও নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি কাউকে জানাতে সাহস পাননি ভুক্তভোগীর স্বামী।
বৃহস্পতিবার দুপুরে স্বামী বাড়িতে না থাকায় ঐ প্রতিবন্ধী নারীকে ফের ধর্ষণ করে রামকৃষ্ণ সমাদ্দার। ঐ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী। পরে রামকৃষ্ণ সমাদ্দারকে আটক করে পুলিশ।
.png)
মোড়েলগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ জানান, তাৎক্ষণিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত রামকৃষ্ণ সমাদ্দারকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় দীর্ঘদিন ধর্ষণের শিকার ওই নারী শুক্রবার সকালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তানের সুস্থতা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।