ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অপহৃত দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৫ মার্চ ২০২২
বগুড়ায় অপহৃত দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ২
গ্রেফতার হওয়া দুজন ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় পৃথক অভিযানে অপহৃত দুই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে গ্রেফতার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

তারা হলেন বগুড়া শেরপুর উপজেলার দরিবাংরা গ্রামের আব্দুস সামাদের ছেলে ২০ বছর বয়সী ইউসুফ আলী ও একই উপজেলার কালসীমাটি গ্রামের দুদু মিয়ার ছেলে ১৯ বছর বয়সী মোহাম্মদ আলী।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

র‌্যাব জানায়, ঐ দুই স্কুলছাত্রীর একজন শাজাহানপুর ও অন্যজন শেরপুর উপজেলার বাসিন্দা। গত ১ মার্চ বেলা ১১ টার দিকে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে দুই স্কুলছাত্রীর অভিভাবক শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে তারা বগুড়া র‌্যাব ক্যাম্পেও অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া আটটা ও মধ্যরাতে শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে দুই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। দুই স্কুলছাত্রী গ্রেফতার হওয়া দুইজনের জিম্মায় ছিল।

র‌্যাব দাবি করে, গ্রেফতার হওয়া ইউসুফ ও মোহাম্মদ আলী দুই স্কুলছাত্রী অপহরণ করে বগুড়াসহ অন্যান্য জেলায় আটকে রেখেছিলেন। পরবর্তীতে তাদেরকে (দুই স্কুলছাত্রী) শাজাহানপুরে নিয়ে আসা হয়।

র‌্যাব কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!