রোববার (৬ মার্চ) বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী নতুন হাঁটি গ্রামে এ ঘটনা ঘটে। মাহিম ও রিয়াদ নতুন হাঁটি গ্রামের রতন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিকেলে মাহিম ও রিয়াদ বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক সময় পাশের পুকুরের পানিতে নেমে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজির করেও পাচ্ছিলেন না। সন্ধ্যার দিকে তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.png)
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।