নিহত আজগর আলী নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুরের মো. ইসমাইল হোসেনের ছেলে। চাকরির সুবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বসবাস করতেন তিনি। সেখানে একটি মাদরাসার শিক্ষক ছিলেন।
জানা গেছে, আজগর আলীর দুই বছর বয়সী ছেলে জাকারিয়া মায়ের সঙ্গে নানাবাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় বেড়াতে যায়। শনিবার দুপুরে জাকারিয়াকে বাড়ির পাশের পুকুরে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে কর্মস্থল থেকে মোটরসাইকেলে ফিরছিলেন আজগর আলী। আমিন বাজার এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
এদিকে একইদিনে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।