কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মাহবুব মিয়ার পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মঙ্গলবার বিকেলে মাহবুব মিয়াকে পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হলে বিচারক বুধবার শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১২ টার দিকে দুই ভাগনিকে সায়মা (৫) ও তৃপ্তিকে (৩) ঘরে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে মাহবুব। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ওই দিনই নিহত শিশু তৃপ্তির বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
.png)
আসামি মাহবুব মিয়া উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত সালাম মিয়ার ছেলে।