ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাওয়া হলো না কারখানায়, পথেই লাশ হলেন স্বামী-স্ত্রী

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ১৩ মার্চ ২০২২
যাওয়া হলো না কারখানায়, পথেই লাশ হলেন স্বামী-স্ত্রী
ফাইল ছবি

নীলফামারী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়া গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে ২৮ বছর বয়সী স্বপন কুমার ও তার স্ত্রী ২৩ বছরের সুমি রানী। আহত সতিশ চন্দ্র একই গ্রামের বাসিন্দা। তারা উত্তরা ইপিজেডের সনিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে বাড়ি থেকে ইপিজেডে যাচ্ছিলেন স্বামী-স্ত্রীসহ তিন শ্রমিক। কাজীরহাট বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে কারখানায় যাচ্ছিলেন তিন শ্রমিক। কাজীরহাট বাজারে বিপরীত থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ চন্দ্র।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, শ্রমিক দম্পতির মরদেহ থানায় নেয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!